International

পে-স্কেল নিয়ে শেষ হলো সচিব কমিটির সভা, যেসব সিদ্ধান্ত আসল

নবম জাতীয় পে-স্কেল নিয়ে সচিব কমিটির শেষ বৈঠক গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে তিনটি পৃথক কমিশনের সুপারিশের ওপর নিজেদের সিদ্ধান্ত জানিয়েছেন কমিটির সদস্যরা। গতকাল বুধবার মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণির সভাপতিত্বে সচিবালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।সচিব কমিটির বৈঠক সূত্রে জানা গেছে, সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ বাড়ানোর সুপারিশ করেছে কমিটি। তবে এটি সব গ্রেডের জন্য একই হারে বৃদ্ধি পাবে না। নিম্ন গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে শতভাগ বেতন বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। এছাড়া দুই ধাপে নবম পে-স্কেল বাস্তবায়নের সুপারিশ করেছে সচিব কমিটি। এর মধ্যে প্রথম ধাপে মূল বেতন, আর দ্বিতীয় ধাপে ভাতাসহ অন্যান্য সুবিধা বৃদ্ধির সুপারিশ করা হয়েছে।

Mahabub Alom

Mahabub Alom is a journalist and content creator at Bangla News 24.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button