News

যুক্তরাষ্ট্রের ১০ ভাগ মিসাইল পেলেই সকল রুশ ক্ষেপণাস্ত্র ধ্বংস করে ফেলবেন, দাবি জেলেনস্কির

রাশিয়া মুহুর্মুহু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইউক্রেনে। আক্রমণ ঠেকানোর জন্য ইউক্রেন জরুরি ভিত্তিতে যুক্তরাষ্ট্রের কাছে প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র চেয়েছে। তবে দেশটিকে বর্তমানে চাহিদার মাত্র ১০ ভাগ ইন্টারসেপ্টর প্রদান করা হবে বলে সিএনএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুক্তরাষ্ট্রের কাছে থাকা প্যাট্রিয়ট মিসাইল মজুতের মাত্র ৫ ভাগ ইউক্রেনের কাছে বিক্রি করা হলেই দেশটি আসন্ন শীতকাল নিরাপদে পার করতে পারবে এবং ১০ ভাগ বিক্রি করলে রাশিয়ার সব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করা সম্ভব হবে বলেও তিনি দাবি করেন। এ খবর দিয়েছে অনলাইন সিএনএন। জেলেনস্কি জানান, ২০২৫ সালের তুলনায় এ বছর তাদের কাছে ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের সংখ্যা আড়াই গুণ কমে গেছে

Mahabub Alom

Mahabub Alom is a journalist and content creator at Bangla News 24.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button