Latest News

‘আর কেউ বলবে না ভাত খেতে আসো’ দুই ছেলেকে হারিয়ে দিশেহারা বাবা

দুপুরে দুই ছেলেকে সঙ্গে নিয়ে ভাত খেয়েছিলেন বৃদ্ধ সেকান্দার আলী। কে জানত, সেটিই হবে তাদের একসঙ্গে শেষ খাওয়া। সাগর উপকূলের শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে প্রাণ গেল তার দুই ছেলে মো. মনসুর ও মো. নাসিরের। দুই ছেলের মৃত্যুর খবর শুনে দিশেহারা হয়ে পড়েন সেকান্দার আলী। বাবাকে হারিয়ে তার তিন নাতনির ভবিষ্যৎ এখন অনিশ্চিত।সেকান্দার আলী বারবার বলছিলেন, এখন কীভাবে চলবে সামনের দিনগুলো? কে দাঁড়াবে পরিবারের পাশে? কী হবে তার নাতনিদের? দুই ছেলের মরদেহ রাখা হয়েছে মর্গে। শোকে পাথর হয়ে দাঁড়িয়ে ছিলেন সেকান্দার। তার পাশে দাঁড়িয়ে নিহত নাসিরের এক মেয়ে এবং মনসুরের দুই মেয়েও কাঁদছিলেন। বাবাকে হারিয়ে তাদের চোখে মুখে এখন অনিশ্চয়তা।

Mahabub Alom

Mahabub Alom is a journalist and content creator at Bangla News 24.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button